
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হরলাল মধুর (৫৮) মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান।তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি গত এপ্রিলে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে উপপরিচালক পদে যোগদান করেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, হরলাল মধু গত ৭ নভেম্বর করোনায় আক্রান্ত হলে তাকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।এ নিয়ে ভোলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো নয়জন। এ পর্যন্ত জেলায় মোট ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।