News71.com
 Bangladesh
 19 Nov 20, 11:06 AM
 334           
 0
 19 Nov 20, 11:06 AM

মোংলায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক।।

মোংলায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক।।

 

নিউজ ডেস্কঃ মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আলমতলা ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে করে ১ কেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহলদল। আটককৃতরা হল আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলাম (২৮), মৃত মোফার মেয়ে সাথী আক্তার (৩২)।উদ্ধারকৃত গাঁজা ও আটক মাদক ব্যাবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা সাব লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম জানান, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরাধে ও জননিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানায় কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন