News71.com
 Bangladesh
 18 Nov 20, 11:25 PM
 309           
 0
 18 Nov 20, 11:25 PM

ইতালি যেতে আগ্রহী কর্মীদের যেসব নির্দেশনা দিল মন্ত্রণালয়।।

ইতালি যেতে আগ্রহী কর্মীদের যেসব নির্দেশনা দিল মন্ত্রণালয়।।

 

নিউজ ডেস্কঃ ইতালি যেতে আগ্রহী কর্মীদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের ভুয়া প্রলোভনে না পড়ার পাশাপাশি সতর্কতামূলক নানা নির্দেশনা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে কোনও অবৈধ বা অনিয়মতান্ত্রিক আর্থিক লেনদেন না করার জন্যও সতর্ক করা হয়েছে। বুধবার ( ১৮ নভেম্বর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, ইতালিস্থ নিয়োগকারী প্রতিষ্ঠান, মালিক তার জন্য নির্ধারিত SPID ইমেইল থেকে যাকে নিয়োগ দিতে চান তার নাম, পাসপোর্ট নম্বর উল্লেখ করে ইতালির স্থানীয় ডিসি অফিসে (Prefettura) অনাপত্তিপত্রের জন্য আবেদন করতে হবে।নিয়োগকারী/মালিকের আয়সহ অন্যান্য বিষয় বিবেচনা করে অনাপত্তিপত্র প্রদান করা হলে এ অনাপত্তিপত্র তিনি বাংলাদেশে ব্যক্তির কাছে পাঠাবেন। সেই ব্যক্তি অনাপত্তিপত্রসহ ইতালি দূতাবাসে ভিসার জন্য আবেদন করবেন। ভিসা নিয়ে ইতালিতে এসে তিনি নিয়োগকারী বা মালিকের সঙ্গে সে দেশে ডিসি অফিসে (Prefettura) গিয়ে চাকরির চুক্তিপত্র স্বাক্ষর করবেন।এ প্রক্রিয়ায় আবেদন দাখিলের সময় সরকারকে নির্ধারিত রেভিনিউ স্ট্যাম্প বাবদ ১৬ ইউরো ফি পরিশোধ করতে হবে। যারা আবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট হেল্প ডেস্কের সহায়তা নেবেন তাদের হেল্প ডেস্কের সার্ভিস চার্জ বাবদ একটি ফি পরিশোধ করতে হতে পারে যা ক্ষেত্র বিশেষে ৫০-১০০ ইউরো পর্যন্ত হতে পারে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন