News71.com
 Bangladesh
 18 Nov 20, 06:40 PM
 498           
 0
 18 Nov 20, 06:40 PM

মালয়েশিয়ায় নব-নিযুক্ত ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়॥

মালয়েশিয়ায় নব-নিযুক্ত ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়॥

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীকে উন্নত ও আধুনিক উপায়ে সেবা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোর্শেদ আলম খাস্তগীর। তিনি বর্তমানে ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্বেও নিয়োজিত। মঙ্গলবার বেলা ১১টায় দূতাবাসের সম্মেলন কক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার সময় তিনি এসব কথা বলেন। এ ছাড়া দূতাবাসের সবাইকে আরো অধিক শ্রম দিয়ে সহজে ও দ্রুত প্রবাসীদের সকল সেবা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেছেন বলেও সাংবাদিক নেতাদের জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার। তিনি বলেন  রিক্যালিব্রেশন কর্মসূচিতে অংশগ্রহণের অন্যতম পূর্বশর্ত হলো ন্যূনতম ১৮ মাসের মেয়াদ সম্বলিত পাসপোর্ট। এই কর্মসূচিতে অংশগহণ করতে ইচ্ছুক এবং উপযুক্ত বাংলাদেশিদের শেষ সময়ে তাড়াহুড়া করে পাসপোর্টের আবেদন না করে আবেদন ডাকযোগে হাইকমিশনে প্রেরণ করার প্রক্রিয়া অনুসরণ করার জন্য অনুরোধ করেছেন। করোনা পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারের নিয়ম-কানুনের মধ্যে দূতাবাস ডাকযোগে পাসপোর্ট আবেদন গ্রহণ, অনলাইনে ডেলিভারি স্লিপ নং পাওয়া এবং অনলাইনে পূর্ব এপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট গ্রহণের নিয়ম চালু করেছে, যা ইতিমধ্যে সাধারণ বাংলাদেশিদের প্রশংসা পেয়েছেন। ডেপুটি হাইকমিশনার বলেন  এই সেবাকে আরো উন্নত ও দ্রুত করার জন্য অর্থাৎ আবেদনকারীর নিকট পাসপোর্ট পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা শিগগিরই অবহিত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন