
নিউজ ডেস্কঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেকৃবি উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এ পদটিতে তাকে নবনিযুক্ত করেন। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়াকে এ পদে নিয়োগ দিয়েছেন। আরও বলা হয় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। ভিসি হিসেবে তিনি তার বর্তমান পদসংশ্লিষ্ট বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়কালের আগে তার নিয়োগের আদেশ বাতিল করতে পারবেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০(১) ধারা মোতাবেক এ নিয়োগ দেন।