News71.com
 Bangladesh
 17 Nov 20, 07:19 PM
 530           
 0
 17 Nov 20, 07:19 PM

মাছে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করলে ৭ বছরের জেল॥

মাছে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করলে ৭ বছরের জেল॥

নিউজ ডেস্কঃ মাছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে রপ্তানি বা অভ্যন্তরীণ বাজারে বিক্রি করলে সাত বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করা হয়েছে। সোমাবার (১৬ নভেম্বর) সংসদে ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিল- ২০২০’ নামে এ আইনটি পাস হয়। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বিলটি পাসের জন্য প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি হয়। এ সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।নিরাপদ মাছের উৎপাদন নিশ্চিত করতে মৎস্য খামারিদের নিবন্ধন বাধ্যতামূলক করার বিধানও এ আইনে রাখা হয়েছে।মৎস্য পণ্যে ভেজাল দিলে বা খামারে নিষিদ্ধ ওষুধ ব্যবহার করলে অন্যূন দুই বছরের জেল এবং সর্বোচ্চ ৮ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে খসড়া আইনে। ১৯৮৩ সালের এ সংক্রান্ত আইনটি রহিত করে বাংলায় নতুন আইন করতে বিলটি আনা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সামরিক শাসনামলের আইনগুলোকে নতুন করে বাংলায় করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন