News71.com
 Bangladesh
 17 Nov 20, 07:13 PM
 187           
 0
 17 Nov 20, 07:13 PM

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আপিল বিভাগেও বহাল॥

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আপিল বিভাগেও বহাল॥

 

নিউজ ডেস্কঃজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০ বছর আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে আসামি খুরশীদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে নাসিমার স্বামী ও তার এক বন্ধুর ফাঁসি বহাল রাখেন আপিল বিভাগ। মামলার বিবরণে জানা যায়, হত্যার উদ্দেশে অন্তঃস্বত্ত্বা নাসিমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায় স্বামী। সেখানে নিয়ে দুই বন্ধুর সহায়তায় গলা কেটে হত্যা করে। হত্যার পর স্ত্রীর নিখোঁজের কথা বলে থানায় জিডির নাটক সাজায় স্বামী। পুলিশের সন্দেহ হলে তাকে গ্রেফতার করা হয়। পরে সে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। তার জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার করা হয় সহযোগী দুইজনকে।আলোচিত এ হত্যাকাণ্ডের মামলায় বিচার শেষে নিম্ন আদালত ওই তিন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেয়। ডেথ রেফারেন্স ও আপিলে যা বহাল রাখে হাইকোর্ট। হাইকোর্টের রায় বাতিল চেয়ে আসামিদের করা আপিল খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড আপিল বিভাগেও বহাল রাখে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন