News71.com
 Bangladesh
 16 Nov 20, 06:35 PM
 136           
 0
 16 Nov 20, 06:35 PM

কমলগঞ্জে সহকারী ভূমি কমিশনারকে বাঁচাতে গিয়ে নারী পুলিশ আহত॥

কমলগঞ্জে সহকারী ভূমি কমিশনারকে বাঁচাতে গিয়ে নারী পুলিশ আহত॥

 

নিউজ ডেস্কঃ মৌলভীবাজার কমলগঞ্জে সরকারি জমি উদ্ধার অভিযানে যাওয়ার পর উপজেলা ভূমি সহকারী কমিশনারের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভূমি দখলদার ও স্থানীয়দের হামলায় এক নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। কমলগঞ্জের এএসপি আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের নওয়াগাঁ এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই নারী পুলিশ সদস্যের নাম সেলিনা হোসেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণ করার লক্ষে রোববার নওয়াগাঁও এলাকায় উপজেলা প্রশাসন থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।সেমাবার সকালে উপজেলা প্রশাসনে খবর আসে প্রকল্পের সাইনবোর্ড ভাঙচুর করে এলাকার সুন্দর আলী ও সিতারা বেগম নামের দুজন। তারা ওই জমি দখলে নেন।এ খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার নাসরিন চৌধুরী এলাকায় পৌঁছে তাদের তোলা ঘর উচ্ছেদ করে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন