
নিউজ ডেস্কঃ রাজধানীর টিকাটুলির সুইপার কলোনিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। মঙ্গলবার (১৬ নভেম্বর) এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে বিকাল ৩ টা ২১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। রোববার দুপুর আড়াইটার পর এ আগুন লাগে বলে টেলিফোনযোগে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান।তিনি বলেন, দুপুরে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৮টি ইউনিট সেখানে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নিরূপণ হবে।