News71.com
 Bangladesh
 16 Nov 20, 12:38 PM
 170           
 0
 16 Nov 20, 12:38 PM

চাহিদার ৬০ ভাগ মোবাইল উৎপাদন হচ্ছে বাংলাদেশে॥মোস্তাফা জব্বার

চাহিদার ৬০ ভাগ মোবাইল উৎপাদন হচ্ছে বাংলাদেশে॥মোস্তাফা জব্বার

 

নিউজ ডেস্কঃ দেশে চাহিদার শতকরা ৬০ ভাগ স্থানীয় কারখানার উৎপাদিত মোবাইল থেকে মেটানো হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। রোববার (১৫ নভেম্বর) ঢাকার অদূরে টংগিতে ফাইভস্টার মোবাইল কোম্পানির নিজস্ব ভবনে কারখানা‘র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মন্ত্রী।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘আমদানি নির্ভর জাতি থেকে বাংলাদেশ এখন মোবাইলসেটসহ ডিজিটাল ডিভাইসের উৎপাদক ও রপ্তানিকারক দেশে রূপান্তর লাভ করেছে। আমরা আমেরিকায় মোবাইল রপ্তানি করছি। বিশ্বের ৮০টি দেশে আমরা সফটওয়্যার রপ্তানি করছি। সৌদি আরবে আইটি ডিভাইস রপ্তানি হচ্ছে। নেপাল ও নাইজেরিয়ায় ল্যাপটপ ও কম্পিউটার রপ্তানি করছে বাংলাদেশ। দেশের চাহিদার শতকরা ৬০ ভাগ স্থানীয় কারখানার উৎপাদিত মোবাইল থেকে মেটানো সম্ভব হচ্ছে।’তিনি বলেন, ‘মেধাবি জাতি হিসেবে আমরা অতীতের শতশত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার। ডিজিটাল বাংলাদেশ এখন পৃথিবীর কাছে দৃষ্টান্ত।’ফাইভ স্টার মোবাইল কোম্পানির চেয়ারম্যান মো. অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিটিআরসি‘র চেয়ারম্যান মো. জহুরুল হক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট চেয়ারম্যান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রাক্তন মহাসচিব মনিরুল হক বক্তৃতা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন