News71.com
 Bangladesh
 15 Nov 20, 09:27 PM
 271           
 0
 15 Nov 20, 09:27 PM

কি‌শোরগ‌ঞ্জে অস্ত্র-গু‌লিসহ ডাকাত গ্রেফতার॥

কি‌শোরগ‌ঞ্জে অস্ত্র-গু‌লিসহ ডাকাত গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ ‌কি‌শোরগ‌ঞ্জের ক‌রিমগঞ্জ থে‌কে ‌অস্ত্র ও গু‌লিসহ ওমর ফারুক ওর‌ফে কানা ফারুক না‌মে এক ডাকাত‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।রোববার (১৫ নভেম্বর) ভোরে ক‌রিমগঞ্জ উপ‌জেলার জয়কা ইউ‌নিয়‌নের কান্দাইল মা‌নিকজু‌ড়ি বিল এলাকা থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থে‌কে দু‌টি পাইপগান, চার রাউন্ড কার্তুজ ও ৫টি রামদা উদ্ধার করা হয়। ফারুক জেলার ক‌টিয়াদী উপ‌জেলার ধুল‌দিয়া ইউ‌নিয়‌নের শিমুলতলী গ্রা‌মের মৃত. তা‌হের আলীর ছে‌লে।র‍্যাব-১৪-এর কি‌শোরগঞ্জ ক্যা‌ম্পের অ‌ধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, গ্রেফতারকৃত ফারুক হাওরে চাঁদাবা‌জি, দস্যুতা, জে‌লে‌দের মাছ লুটসহ গরু চু‌রির সঙ্গে জ‌ড়িত। তি‌নি হাওরে অবস্থান কর‌ছে এমন খবর পে‌য়ে ভোরে অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় বি‌লে এক‌টি ছাপড়াঘ‌রে ডাকা‌তির প্রস্তু‌তি নি‌চ্ছিল ফারুক ও তার সহ‌যো‌গীরা। অ‌ভিযা‌নের সময় তার সহ‌যো‌গীরা নদী‌তে ঝাঁ‌পি‌য়ে প‌ড়ে পা‌লি‌য়ে যায়।এ ব্যাপা‌রে ক‌রিমগঞ্জ থানায় এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন