News71.com
 Bangladesh
 15 Nov 20, 01:49 PM
 210           
 0
 15 Nov 20, 01:49 PM

নারায়ণগঞ্জে ডাকাত আখ্যা দিয়ে পুলিশ পেটাল গ্রামবাসী॥

নারায়ণগঞ্জে ডাকাত আখ্যা দিয়ে পুলিশ পেটাল গ্রামবাসী॥

 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ডাকাত আখ্যা দিয়ে পুলিশকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।  শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে বাদী হয়ে পুলিশ মামলা দায়ের করেছে। এরপর পুলিশ আমিনুল ইসলাম (৫৫), মারুফ খান (১৮), সামছুজ্জামান (২৮) ও ওয়াসিম (২৯) নামে চারজনকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফ বলেন, রাত ১২টার দিকে ওয়ারেন্ট আসামি ধরতে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় গেলে সেখানে পোশাকধারী ডিউটিরত পুলিশ সদস্যদের ডাকাত আখ্যা দিয়ে মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রাতেই চারজনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মামলার বাদী এএসআই নুরুজ্জামান বাদী হয়ে মামলায় উল্লেখ করেন, ওয়ারেন্টভুক্ত আসামি মো. বিল্লাল হোসেন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া আমিনুল ইসলামের বাড়িতে অবস্থান করছে- এমন খবরে তিনি রাত ১২টা ১০ মিনিটে স্থানীয় নাইটগার্ড নাসিরকে (৪০) সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান। পরবর্তীতে ওই বাড়ির মালিক আমিনুল ইসলামকে ডেকে জিজ্ঞেস করেন আসামি তার বাড়িতে অবস্থান করছে কিনা। জিজ্ঞাসাবাদ করার পর তারা বাড়ির দরজা না খুলে ভেতর থেকে পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলতে থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন