News71.com
 Bangladesh
 15 Nov 20, 12:42 PM
 256           
 0
 15 Nov 20, 12:42 PM

'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' ১৭ নভেম্বর॥

'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' ১৭ নভেম্বর॥

 

নিউজ ডেস্কঃ তরুণদের অন্যতম বৃহৎ প্লাটফর্ম ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’ চতুর্থ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানানো হয়েছে  আগামী ১৭ নভেম্বর এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সিআরইয়ের চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়। প্রতি বছর সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া যুব উদ্যোক্তা ও সংগঠনকে অনুপ্রাণিত করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সিআরআই  ট্রাস্টি নসরুল হামিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সিআরআই তত্ত্বাবধানে ২০১৪ সালের নভেম্বর যাত্রা শুরু করে ‘ইয়াং বাংলা’। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশ ও সমাজে অনবদ্য ভূমিকা রাখা ১৩০টি যুব সংগঠনকে সম্মাননা দিয়েছে ‘ইয়াং বাংলা’। চতুর্থ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ এর অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় চলতি বছরের ২৫ সেপ্টেম্বর। চলে ১৫ অক্টোবর পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন