
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় শনিবার ১৪ নভেম্বর গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার ১৩ নভেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয় ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তনুযায়ী জানানো যাচ্ছে যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সংগঠনের কাযর্ক্রম গতিশীল করার লক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রত্যাশীদের আগামী সাত কাব্য দিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে ডাকযোগে অথবা ই-মেইলের (bcl1948@hotmail.com) মাধ্যমে জীবন-বৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।