News71.com
 Bangladesh
 15 Nov 20, 12:40 PM
 208           
 0
 15 Nov 20, 12:40 PM

ঢাকাগামী লঞ্চ থেকে পড়ে যাওয়া নারীকে কীর্তনখোলা নদী থেকে উদ্ধার॥

ঢাকাগামী লঞ্চ থেকে পড়ে যাওয়া নারীকে কীর্তনখোলা নদী থেকে উদ্ধার॥

নিউজ ডেস্কঃ বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চ থেকে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া এক নারী যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে জেলেরা। স্থানীয় ইউপি সদস্যের তদারকিতে তাকে কীর্তনখোলা নদী সংলগ্ন সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মক্রমপ্রতাপ গ্রামের জেলে আলাম চৌকিদারের বাড়িতে রাখা হয়েছে।  কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।  উদ্ধার হওয়া ওই নারীর নাম ফাল্গুনী ৩৫ । তার বাড়ি ভোলার লালমোহন এলাকায়। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শনিবার রাত ৯টায় বরিশাল নদী বন্দর থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১০ লঞ্চের ডেক যাত্রী ছিলেন ফাল্গুনী ও তার মা-খালা।  সুন্দরবন-১০ লঞ্চের সুপারভাইজার মো. হারন-অর রশিদ জানান রাত পৌনে ১০টার দিকে ঢাকাগামী লঞ্চটি কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকা অতিক্রমকালে পেছনের দিক থেকে এক নারী নদীতে পড়ে যায়। অন্যান্য যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে লঞ্চটি দিক পরিবর্তন করে নদীর ওই স্থানে গিয়ে সার্চ লাইট মেরে মাইকিং করে ওই নারীর সন্ধান চালায়। কিন্তু তার কোন অস্তিত্ব না পাওয়ায় মাইকিং করে আশপাশের বাসিন্দাদের খবরটি জানিয়ে তাদের খেয়াল রাখতে অনুরোধ করে লঞ্চটি ফের ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। নদীতে পড়ে যাওয়া নারীর সাথের দুই নারীকে ওই স্থানে নেমে যাওয়ার প্রস্তাব দিলেও তারা সেখানে নেমে যেতে অসম্মতি জানান। লঞ্চটি অনেক দূরে চলে যাওয়ার পর পুলিশ লঞ্চের মোবাইল ফোনে কল করে জানায় ওই নারীকে পাওয়া গেছে। তাকে উদ্ধার করে পাশের এক বাড়িতে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন