News71.com
 Bangladesh
 14 Nov 20, 02:58 PM
 200           
 0
 14 Nov 20, 02:58 PM

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু॥

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ হেলে থাকা বাঁশের খুঁটিতে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে একই পরিবারের তিনজন মারা গেছেন। মর্মান্তিক এ ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের উদাসীনতাকে দায়ী করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতদের স্বজনরা জানান, সন্ধ্যায় কৃষক রাজাউল জমিতে কাজ করতে যাওয়ার সময় হেলে থাকা বাঁশের খুঁটিতে পরিত্যক্ত বৈদ্যুতিক তারের সাথে তিনি জড়িয়ে যান। টের পেয়ে তার মা রেখা বেগম ও ভাতিজা অষ্টম শ্রেণীর ছাত্র সুজন তাকে বাঁচাতে গেলে তারাও সেখানে আটকে যান। পরে এলাকাবাসী টের পেয়ে বিদ্যুৎ অফিসে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে আনার পর চিকিৎসক রাজাউলকে মৃত ঘোষণা করে এর আগে বাড়িতেই মারা যান তার মা ও ভাতিজা।জেলা সদর হাসপাতালের জরুরী মেডিকেল অফিসার ডা. সুলতানুর আরেফিন আরিফ জানান, পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় হাসপাতালে আসার আগেই রাজাউল মারা যান।এমন ঘটনার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দায়ী করে ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোকলেছুর রহমান রাজু বলেন, বিদ্যুৎ অফিসের লোকজন দায়িত্বশীল হলে একসাথে তিনজন তরতাজা মানুষকে হারাতে হতো না। তারা কোন খোঁজ খবর রাখে না। নাহলে যেখানে সেখানে এমন মৃত্যুফাঁদ থাকতো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন