News71.com
 Bangladesh
 13 Nov 20, 11:17 PM
 258           
 0
 13 Nov 20, 11:17 PM

ভারতে পাচার হওয়া ৩০ নারী-পুরুষ-শিশুকে দেশে হস্তান্তর॥

ভারতে পাচার হওয়া ৩০ নারী-পুরুষ-শিশুকে দেশে হস্তান্তর॥

 

নিউজ ডেস্কঃ বিভিন্ন সময় ভাল কাজের প্রলোভনে পাচার হওয়া ৩০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। ভারতে নিযুক্ত বাংলাদেশ উপ হাইকমিশনারের সহযোগিতায় এরা দেশে ফেরার সুযোগ পায়।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি কক্সবাজার, মাগুরা, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে।কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনারের মিনিস্টার (পলিটিক্যাল) বিএম জামাল হোসেন জানান, বিভিন্ন প্রলোভনে পড়ে এসব নারী-পুরুষ ও শিশুরা পাচারের শিকার হয়েছিল। তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ফেরত আসাদের বেনাপোল থেকে গ্রহণকারী যশোর রাইটস এর পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, আমরা ও মহিলা আইনজীবী সমিতিসহ কয়েকটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে। তাদের যশোর নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।তিনি আরো জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। এরা তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ভারতের জেলে ছিলো। পরবর্তীতে সে দেশের বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে এদের ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফেরত পাঠিয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন