News71.com
 Bangladesh
 13 Nov 20, 11:15 PM
 257           
 0
 13 Nov 20, 11:15 PM

সাতক্ষীরায় ৭৪ লাখ টাকার ‘ইউএসএ এক্সপ্রেস’ কার্ড জব্দ॥

সাতক্ষীরায় ৭৪ লাখ টাকার ‘ইউএসএ এক্সপ্রেস’ কার্ড জব্দ॥

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ৭৪৯টি ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। যার মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার ৩২৫ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।  শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে জানা যায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ভারতে ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ডের একটি বড় চালান পাচার করা হচ্ছে। এ সময় বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রাতে সেখানকার শ্মশান পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৭৪৯টি ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ড জব্দ করা হয়। যার মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার ৩২৫ টাকা।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন