News71.com
 Bangladesh
 13 Nov 20, 11:14 PM
 257           
 0
 13 Nov 20, 11:14 PM

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় নিহত ২॥

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় নিহত ২॥

নিউজ ডেস্কঃ ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজবাড়ী-ভাঙ্গা ট্রেন লাইনের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে ওয়াহেদ মোল্লা (৫০) ও সরোয়ার মোল্লার ছেলে লিটু মোল্লা (৪৫)। আহতরা হলেন একই গ্রামের চান্দুউল্লা শেখের ছেলে রফিক শেখ (৪০) ও শেখ মনছুর এর ছেলে হান্নান শেখকে (৪৮)। তাদের ভাঙা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।স্থানীয়রা জানায়, ভ্যানের উপর স্যালো ইঞ্জিন ও ধান ভাঙানো মেশিন বসিয়ে গ্রামে ঘুরে ঘুরে ধান ভাঙানোর কাজ শেষে দুইজন রেললাইন পার হচ্ছিলেন। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন।ফরিদপুর স্টেশনের মাস্টার মাসুদ রানা রনি  জানান, মধুমতি এক্সপ্রেসের ট্রেনটি ভাঙ্গা থেকে ফরিদপুরে ফিরছিল। এ সময় নগরকান্দা অংশে একটি আনম্যান গেইট (অবৈধ গেট) অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে রাজবাড়ী থেকে রেলওয়ে পুলিশ ও একটি প্রতিনিধি দল রওনা হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন