News71.com
 Bangladesh
 13 Nov 20, 11:13 PM
 269           
 0
 13 Nov 20, 11:13 PM

গলায় ফাঁস দিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা॥

গলায় ফাঁস দিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা॥

 

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসায় খন্দকার ফাতিহা নুর ২২ নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার ১৩ নভেম্বর  বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়  উত্তরা ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের একটি ভাড়া বাসায় মায়ের সাথে থাকতেন ফাতিহা। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্নাতকে পড়াশোনা করতেন। সকালে তার মা ঘুম থেকে জেগে দেখতে পান তার একমাত্র মেয়ে গলায় ফাঁস দিয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনেরা এসে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে, কেন, এই ঘটনাটি ঘটিয়েছে-তা জানা যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান  মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন