News71.com
 Bangladesh
 13 Nov 20, 08:27 PM
 201           
 0
 13 Nov 20, 08:27 PM

উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আগামীকাল প্রতিবাদ সমাবেশের ডাক বিএনপির॥

উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আগামীকাল প্রতিবাদ সমাবেশের ডাক বিএনপির॥

 

নিউজ ডেস্কঃ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে আবারও নির্বাচন দিতে এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে শনিবার (১৪ নভেম্বর) ও রোববার প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে যৌথ প্রতিবাদ সমাবেশ এবং রোববার সারা দেশের সব জেলা সদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।শুক্রবার (১২ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ সময় তিনি বলেন, বিএনপি রাজনীতির ময়দানে কোনো উত্তাপ তৈরি করেনি। এটা আওয়ামী লীগের কাজ।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পল্টনের মতো ঘটনা ঘটানো হচ্ছে পাতানো নির্বাচনের দিক থেকে মানুষের চোখ ফেরানোর জন্য। আওয়ামী লীগ এসব ঘটনা ঘটাল। ভয়ভীতির পরিবেশ তৈরি করে বিএনপিকে সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দূরে রাখা। বিএনপি নেতাকর্মীদের পাতানো মামলায় গ্রেফতার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।এর আগে সকালে ঢাকা রিপোর্টার ইউনিটিতে মিট দ্যা রিপোর্টারস-এ তিনি বলেন, বিএনপি নাশকতায় বিশ্বাস করে না। বেগম জিয়ার দলকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা চলছে।গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর ঘটনা ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিভ্রান্ত করার জন্য এগুলো করা হচ্ছে, এর আগেও বিএনপিকে দোষারোপ করা হয়েছে। বিএনপি এধরনের কর্মকাণ্ডে বিশ্বাস করে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন