News71.com
 Bangladesh
 13 Nov 20, 06:53 PM
 217           
 0
 13 Nov 20, 06:53 PM

বিএনপি নাশকতায় বিশ্বাস করে না॥ মির্জা ফখরুল

বিএনপি নাশকতায় বিশ্বাস করে না॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপি নাশকতায় বিশ্বাস করে না দাবি করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার দলকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা চলছে।শুক্রবার (১২ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার ইউনিটিতে মিট দ্যা রিপোর্টারস-এ তিনি এ কথা বলেন।গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর ঘটনা ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিভ্রান্ত করার জন্য এগুলো করা হচ্ছে, এর আগেও বিএনপিকে দোষারোপ করা হয়েছে। বিএনপি এধরনের কর্মকাণ্ডে বিশ্বাস করে না।তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য বড় অন্তরায় আওয়ামী লীগ, বিএনপি নয়। তারাই দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। বিএনপির মহাসচিব বলেন, দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে এই নির্বাচন কমিশন। মার্কিন নির্বাচন নিয়ে সিইসির বক্তব্য হাস্যকর কথা ছাড়া আর কিছু হতে পারে না। তার বক্তব্যেই রাষ্ট্র কিভাবে চলছে তা প্রতিয়মান হয়েছে।বিএনপির মহাসচিব আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলীয় সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে, নির্বাচন ব্যবস্থা নিরপেক্ষ হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন