News71.com
 Bangladesh
 13 Nov 20, 02:36 PM
 168           
 0
 13 Nov 20, 02:36 PM

লোভ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ॥ ভুয়া এনজিও চেয়ারম্যান আটক

লোভ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ॥ ভুয়া এনজিও চেয়ারম্যান আটক

 

নিউজ ডেস্কঃ সমাজসেবার নামে প্রতারণার মাধ্যমে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়েছে এক প্রতারক। নারায়ণগঞ্জে সাইদুজ্জামান নূর রাকিব নামে ভুয়া মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে আটক করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে শতাধিক অবৈধ পাসপোর্ট ও জাল নথিপত্রসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।একইসঙ্গে সিলগালা করা হয়েছে তার ভুয়া প্রতিষ্ঠান নূর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও নূর পোভার্টি এলিভিয়েশন এন্ড হিউম্যান রাইটস সোসাইটি।নারায়ণগঞ্জ শহরের জামতলা ধোপাপট্টিতে ভবনের একটি ফ্ল্যাটে তিন বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন সাইদুজ্জামান নূর রাকিব। একই সঙ্গে ওই বাড়ির ছাদ ভাড়া নিয়ে সেখানে নূর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও নূর পোভার্টি এলিভিয়েশন এন্ড হিউম্যান রাইটস সোসাইটি নামে দুইটি ভুয়া মানবাধিকার প্রতিষ্ঠানের অফিস খুলে বসেন তিনি।তবে প্রতিষ্ঠান দুটির নেই কোন অনুমোদন। সেখানে বত্রিশজন কর্মীও রয়েছে যারা রাকিবের মাধ্যমে আর্থিকভাবে প্রতারণার শিকার।মাত্র এসএসসি পাশ রাকিব নিজেকে দৈনিক মানবতার আলো এবং নিউজ ডাইজেস্ট ওয়ার্ল্ড নামে দুটি বাংলা ও ইংরেজি পত্রিকার সম্পাদক দাবি করলেও তার কোন প্রমাণ পাওয়া যায়নি।র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী জানান, সম্প্রতি তার বিরুদ্ধে নানা ধরনের প্রতারণার অভিযোগ পেয়ে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার ফ্ল্যাট বাসা ও অফিসে তল্লাশি চালায় র‌্যাব। এ সময় শতাধিক ব্যক্তির সাথে প্রতারণার নথিপত্র, ভুয়া চেক, একটি অত্যাধুনিক খেলনা পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্র জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন