News71.com
 Bangladesh
 12 Nov 20, 09:49 PM
 345           
 0
 12 Nov 20, 09:49 PM

গুলশানে সিসা বারে ভ্যাট গোয়েন্দার অভিযান॥

গুলশানে সিসা বারে ভ্যাট গোয়েন্দার অভিযান॥

 

নিউজ ডেস্কঃ গুলশানের ‘দি মিরাজ’ নামের সিসা বারে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা বিভাগ।বৃহস্পতিবার সন্ধ্যায়  গুলশান-১-এর ৩ নম্বর রোডের ৯/এ/১ বাড়িতে অবস্থিত সিসা বারটিতে অভিযান চালায় গোয়েন্দারা।সুনির্দিষ্ট ভ্যাট ফাঁকির অভিযোগে এ অভিযান চালানো হয়। গোয়েন্দা দল বারে সিসার প্যাকেট ও এ-সংক্রান্ত নানা সামগ্রী উদ্ধার করেন। ‘দি মিরাজ’ কর্তৃপক্ষ এই সিসাসামগ্রীর বৈধ ক্রয়ের কোনও ভ্যাট চালান দেখাতে পারেনি। প্রাথমিকভাবে দেখা যায়, কম্পিউটারের প্রকৃত বিক্রয় তথ্য ও স্থাপনার ভাড়া এবং মাসিক ভ্যাট রিটার্নের সঙ্গে ব্যাপক গরমিল পাওয়া গেছে।গোয়েন্দা দল প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক দলিলাদির কপি জব্দ করে। ‘দি মিরাজ’ রেস্টুরেন্ট ও ক্যাফে লাউঞ্জ হিসেবে পরিচিত। এই লাউঞ্জে সিসা পরিবেশন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থার উপপরিচালক তানভীর আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন