News71.com
 Bangladesh
 12 Nov 20, 09:49 PM
 268           
 0
 12 Nov 20, 09:49 PM

ডিসেম্বরেই স্মার্টফোন ক্রয়ে ঋণ পাবে ৬৩৪ কুবি শিক্ষার্থী॥

ডিসেম্বরেই স্মার্টফোন ক্রয়ে ঋণ পাবে ৬৩৪ কুবি শিক্ষার্থী॥

 

নিউজ ডেস্কঃ স্মার্টফোন কিনতে ডিসেম্বরের শেষ নাগাদ ঋণ পাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুবি  ৬৩৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক মো. আবু তাহের। গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহর সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে আয়োজিত সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক ইউজিসিতে প্রেরিত বিভাগীয় প্রদানদের স্বাক্ষর সম্বলিত তালিকা অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬৩৪ জন শিক্ষার্থী এ ঋণ পাবেন। রেজিস্ট্রার বলেন  তালিকাভুক্ত ৬৩৪ শিক্ষার্থীর প্রত্যেককে ৮ হাজার টাকা করে বিনা সুদে ঋণ দিতে বিশ্ববিদ্যালয়ের সম্পূরক বাজেটে একটি প্রস্তাবনা ইউজিসিতে পাঠানো হবে। ইউজিসি অনুমোদন দিলেই আগামী মাসের শেষ নাগাদ শিক্ষার্থীদের আমরা ঋণ প্রদান করতে পারবো। শিক্ষার্থীরা অধ্যয়নকালীন থেকে সনদপ্রাপ্তির পূর্ব পর্যন্ত যেকোন সময়ে সমান চার কিস্তিতে কিংবা এককালীন পরিশোধ করতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন