News71.com
 Bangladesh
 12 Nov 20, 09:09 PM
 455           
 0
 12 Nov 20, 09:09 PM

গোয়েন্দা কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী॥

গোয়েন্দা কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে প্রয়োজন উল্লেখ করে গোয়েন্দা কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তর- ডিজিএফআই’র এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি। এ সময়, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদকের মতো অপরাধের কবল থেকে সমাজ রক্ষায় গোয়েন্দা কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশও দেন সরকার প্রধান।প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই হলো দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। প্রতিরক্ষাসহ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে প্রায় অর্ধশতক ধরে কাজ করছে এই সংস্থাটি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন আবাসনের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, বাসভবনের পাশাপাশি গণভবন থেকে উদ্বোধন করা হয় কর্মকর্তাদের অফিসার্স মেস।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতিহাস জানতে হবে কর্মকর্তাদের। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দায়িত্ব পালন করতে হবে সমাজের শান্তি বজায়েও।তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র একান্তভাবে অপরিহার্য। দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার। জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদকের মতো অপরাধের কবল থেকে সমাজকে রক্ষা করতে হবে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন