
নিউজ ডেস্কঃ ২০১৮ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জে প্রতিবেশী ৪ বছরের শিশুকে মিষ্টি খেতে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করে ৪৪ বছর বয়সী সুনীল বৈরাগী। এ ঘটনায় শিশুটির মা ১ ডিসেম্বর নবাবগঞ্জ থানায় মামলা করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক তাবাসসুম ইসলাম ধর্ষক সুনীলের যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন ট্রাইবুনাল। রায় ঘোষণার সময় আসামি সুনীল বৈরাগী কাঠগড়ায় উপস্থিত ছিলেন।বাদীপক্ষের আইনজীবী ফাহমিদা আক্তার জানান, ভুক্তভোগী শিশুর বয়ান আর সাক্ষীপ্রমাণে ধর্ষক সুনীলের অপরাধ প্রমাণিত হওয়ায়, ট্রাইবুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।