
নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুর শহরের বানিয়াপাড়া এলাকায় তেলবাহী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মলিন চন্দ্র রায় (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে সৈয়দপুর থেকে খুলনার উদ্দেশে ফিরতি ট্রেনটির সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ সূত্র জানায়, বিকেল ৩টার দিকে তেলবাহী একটি ট্রেন খুলনার উদ্দেশে ফিরে যাচ্ছিল। এ সময় স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মলিন চন্দ্র শহরের বঙ্গবন্ধু সড়কে একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক। তিনি হাতিখানা মাছুয়াপাড়ার বাসিন্দা মৃত রমাকান্ত রায়ের ছেলে।সৈয়দপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) দেওয়ান জিয়াউর রহমান জানান, আত্মহত্যার কারণ অনুসন্ধান চলছে। প্রাথমিকভাবে মনে হয়েছে নিহত মলিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের মরদেহ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।