News71.com
 Bangladesh
 12 Nov 20, 11:13 AM
 164           
 0
 12 Nov 20, 11:13 AM

ঢাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ॥

ঢাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ॥

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জ্যাং কিয়ুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১১ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। এ সময় দক্ষিণ কোরিয়ান দূতাবাসের ডেপুটি চিফ মি. চিওল-স্যাং কিম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, কোইকা এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা, গবেষণা ও অন্যান্য কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

 

 

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান রাষ্ট্রদূতকে সংক্ষিপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উপাচার্য বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক-শিক্ষার্থী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা বিশেষ করে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেছেন, তারা শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে উভয় দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন