News71.com
 Bangladesh
 12 Nov 20, 11:12 AM
 138           
 0
 12 Nov 20, 11:12 AM

রাজধানীর মগবাজার থেকে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার॥

রাজধানীর মগবাজার থেকে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার॥

 

 

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজারের নয়াটোলা একটি ভবনের পাঁচ তলা থেকে বাবা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় হাতিরঝিল থানা পুলিশ মরদেহ দুটো উদ্ধার করে। নিহতরা হলেন- খাইরুল ইসলাম সোহাগ (৫৫) ও তার ছেলে শাহারাত ইসলাম আরিন (১৪)। হাতিরঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। বাবা ছেলেকে হত্যার পরে আত্মহত্যা করেছে কিনা বিষয়টি তদন্ত না করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরো জানান, ছেলে আরিন শারীরিক প্রতিবন্ধী এবং বাবা সোহাগ ব্যবসায় লোকসানের কারণে মানসিক রোগে ভুগছিলেন। সে কারণে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। বর্তমানে মগবাজার নয়াটোলা র‌্যাব অফিসের পাশে একটি ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন তারা। ঘটনার সময় সোহাগের স্ত্রী নাজমুন নাহার নুপুর বাজারে গিয়েছিলেন। বাজার থেকে এসে দেখেন দরজা বন্ধ। পরে খবর পেয়ে পৃথক কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন