
নিউজ ডেস্কঃ কম্পিউটার ওয়ার্ল্ড নামে ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে চাকরি করার সুবাদে সেখান থেকে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়েছিল মো. জসিম উদ্দিন খানের নামে। সেই মামলা তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মো. জসিম উদ্দিন খানের আদালতে প্রতিবেদন দেয়। বুধবার (১১ নভেম্বর) এ মামলায় পলাতক থাকা মো. জসিম উদ্দিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী কানুরাম শর্মা।মো. জসিম উদ্দিন খান লক্ষ্মীপুর এলাকার হাতেম আলী খানের ছেলে। তিনি ম্পিউটার ওয়ার্ল্ড থেকে টাকা আত্মসাৎ করে নিজে ম্পিউটার ডিবিআইটি ভিলেজ ও ফাহাদ ইলেকট্রনিক নামে দুটি প্রতিষ্ঠান চালু করেন। অ্যাডভোকেট কানুরাম শর্মা বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত পলাতক আসামি মো. জসিম উদ্দিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।