News71.com
 Bangladesh
 12 Nov 20, 12:12 AM
 255           
 0
 12 Nov 20, 12:12 AM

এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি নয়॥ ইউজিসি

এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি নয়॥ ইউজিসি

 

নিউজ ডেস্কঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। ইউজিসি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে।কিন্তু নিয়মানুযায়ী এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ অথবা সমমানের গ্রেড থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষা ন্যূনতম জিপিএ ২.০০ থাকলে উভয় পরীক্ষায় অবশ্যই মোট জিপিএ অন্যূন্য ৬.০০ থাকতে হবে। সে নিয়মানুযায়ী, ২০২০ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির কোনো সুযোগ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন