News71.com
 Bangladesh
 11 Nov 20, 08:05 PM
 231           
 0
 11 Nov 20, 08:05 PM

রাজধানীর কদমতলীতে বিদুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃ্ত্যু॥

রাজধানীর কদমতলীতে বিদুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃ্ত্যু॥

 

নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলী থানার দক্ষিণ ধনিয়া এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে জিয়াউল হাসান ৩৭ নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। জিয়াউল হাসান পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার এমএ মান্নান মিয়ার ছেলে। দক্ষিণ ধনিয়ায় স্ত্রী ও দুই মেয়ে নিয়ে নিজেদের বাসার নিচ তলায় থাকতেন এবং স্থানীয় একটি কোচিংয়ে শিক্ষকতা করতেন। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত জিয়াউলের বড় ভাই এমএ মামুন গণমাধ্যমকে জানান, এলাকায়ই কোচিং করান জিয়াউল। দুপুরে রুমে একাই ছিলেন। বাসায় বিদ্যুতের লাইনের মেরামত চলছিলো। দুপুর ১টার দিকে তার স্ত্রী রুমে গিয়ে দেখেন জিয়াউল অচেতন হয়ে বিদ্যুতের তারের উপর পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন