News71.com
 Bangladesh
 11 Nov 20, 07:36 PM
 188           
 0
 11 Nov 20, 07:36 PM

নরসিংদীতে সীসা ছিনতাই মামলায় আটক ছাত্রলীগ নেতা রবিউল পুলিশ রিমান্ডে॥

নরসিংদীতে সীসা ছিনতাই মামলায় আটক ছাত্রলীগ নেতা রবিউল পুলিশ রিমান্ডে॥

 

নিউজ ডেস্কঃ আলোচিত ট্রাক ভর্তি সীসা ছিনতাইয়ের মামলায় নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১১ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে বিজ্ঞ আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত ২১ জুন নরসিংদীর পুরানপাড়া ব্রিজে অস্ত্র ঠেকিয়ে চালককে মারধর করে ২২ লাখ টাকা মূল্যের সীসা ছিনতাই করে সন্ত্রাসীরা। দাবি করা হয় ২০ লাখ টাকা মুক্তিপণ।এ ঘটনায় ব্যবসায়ী মামুন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে ছাত্রলীগ নেতা রবিউল আলম একমির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরে এ মামলায় তাকে গ্রেপতার করা হয়।

 

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন