News71.com
 Bangladesh
 11 Nov 20, 02:35 PM
 242           
 0
 11 Nov 20, 02:35 PM

আগামীকাল থেকে সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু॥

আগামীকাল থেকে সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু॥

 

নিউজ ডেস্কঃ সিলেট থেকে কক্সবাজারে সরাসরি প্রথম ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার থেকে এই রুটে বিমান চলাচল চালু হবে বলে বিমানের জনসংযোগ শাখা থেকে পাঠানো হয়। বলা হয় সপ্তাহে প্রতি মঙ্গলবার দুপুর ১২টা ও বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। আর প্রতি রবিবার দুপুর ১২টা ৫ মিনিটে ও মঙ্গলবার বেলা পৌনে ২টায় কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। প্রোমোকোড INPRO 15 ব্যবহার করে ১৫ শতাংশ ছাড়ে সিলেট-কক্সবাজার পথের বিমানের টিকিট কেনা যাবে। বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমান মোবাইল অ্যাপস ও অনলাইনে টিকিট পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন