News71.com
 Bangladesh
 11 Nov 20, 12:43 PM
 157           
 0
 11 Nov 20, 12:43 PM

হবিগঞ্জে তিন ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করল পরিবেশ অধিদপ্তর॥

হবিগঞ্জে তিন ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করল পরিবেশ অধিদপ্তর॥

 

নিউজ ডেস্কঃ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় হবিগঞ্জের নবীগঞ্জ ও লাখাই উপজেলায় তিনটি ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সহযোগিতায় ছিল র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ইমরান আহমেদ জানান, নবীগঞ্জের বাংলা বাজার এলাকায় খালেদুর রহমানের মালিকানাধীন গোল্ড স্টার ব্রিকস ফিল্ড ও শফিকুল ইসলামের মেসার্স মাস্টার ব্রিকস ফিল্ড প্রায় সাত বছর ধরে চলে আসছে। অথচ তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স নেয়নি। সেজন্য শফিকুল ইসলামকে পাঁচ লাখ ও খালেদুর রহমানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে লাখাই উপজেলার তিতাস ব্রিকস ফিল্ডের মালিক রেজাউল করিম ভূঁইয়াকেও।তিনি আরও জানান, নবীগঞ্জের একটি ইটভাটার অবস্থান আবাসিক এলাকায়। আশপাশে দু’টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। দ্রুত এ ইটভাটাকে সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন