News71.com
 Bangladesh
 10 Nov 20, 10:59 PM
 278           
 0
 10 Nov 20, 10:59 PM

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১॥ আহত ২৫

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১॥ আহত ২৫

 

নিউজ ডেস্কঃ নড়াইলে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ২৫ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কালিয়া উপজেলার মুলখানা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কালিয়া ও গোপালগঞ্জে চিকিৎসা দেয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েস এবং অপর পক্ষে মান্নান সিকদার নেতৃত্বে কলাবাড়িয়া, মুলখানা, বিলাফোরসহ সংলগ্ন ৪ থেকে ৫ গ্রামের মানুষ দুগ্রুপে বিভক্ত হয়ে দীর্ঘদিন যাবত সংঘাত সংঘর্ষ চালিয়ে আসছে। এরই জেরে উভয়পক্ষে খুনসহ বহু রক্তপাতের ঘটনা ঘটে।এই সংঘাতের ধারাবাহিকতায় মঙ্গলবার মান্নান সিকদার পক্ষিয়রা মুলখানা গ্রামের কায়েস চেয়ারম্যানের পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এত একজন নিহত ও ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের মধ্যে রায়হান ফকির রানা নামে গুরুতর আহত এক যুবককে উদ্ধার করে স্বজনরা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এছাড়া গোপালগঞ্জও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে উভয়পক্ষের আহত ২৫ জনকে।কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রিপন সরকার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন