
নিউজ ডেস্কঃ রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিদ্যমান ২৯১টি রুট সমন্বয় করে ৪২টি মাধ্যমে বাস চলাচল করবে। আর এসব রুটে আড়াই হাজার বাস মালিকের সমন্বয়ে ২২টি কোম্পানি গঠন করা হবে। বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।তিনি জানান, রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আসা বাসগুলোর জন্য নগরের বাইরে করা টার্মিনালে অবস্থান করতে হবে। এতে যানজট কমার সঙ্গে কমে আসবে ঢাকার বাড়তি চাপ।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত থেকে তার মতামত তুলে ধরেন।ডিএসসিসি মেয়র তাপস বলেন, নগরবাসীর জন্য শৃঙ্খলা ও যানজটমুক্ত সড়ক উপহার দিতে বাসরুট রেশনালাইজেশন কমিটি কাজ করছে। কমিটির কাজের অগ্রগতিও অনেক দূর এগিয়েছে। আমরা মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ২৯১টি রুট থেকে কমিয়ে ৪২টি রুটে আনার প্রস্তাব করেছি। যেখানে ঢাকায় চলাচলরত সাড়ে ৪ হাজার গাড়ির ২৫শ মালিককে ২২টি কোম্পানির অধীনে আনা হবে।