News71.com
 Bangladesh
 10 Nov 20, 01:07 PM
 146           
 0
 10 Nov 20, 01:07 PM

‘ই-কমার্স মুভারর্স অ্যাওয়ার্ড’ পেল বইবাজার ডটকম॥

‘ই-কমার্স মুভারর্স অ্যাওয়ার্ড’ পেল বইবাজার ডটকম॥

নিউজ ডেস্কঃ বিশ্ব যখন ভয় আর আতঙ্কে কোভিড-১৯ নিয়ে, ঠিক সে সময় ঘরে বসে থাকা মানুষের ভয় আর একাকীত্ব দূর করতে সুস্থ ভাবে বেঁচে থাকার সাহস যুগিয়েছে বই।আর এই বই নামের বন্ধুদের কে ঘরে বসেই পরম যত্নে কাছে পাওয়ার সকল চিন্তা, দূর করেছে ‘বইবাজার ডটকম’। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের মানুষের ঘরে ঘরে বই পৌঁছে দেওয়ার এই মহৎ কাজ করে ই-কমার্স প্রতিষ্ঠান ‘বইবাজার ডটকম’ পেল 'ই-কমার্স মুভারর্স এ্যাওয়ার্ড (eCMA)’।রোববার (৮ নভেম্বর ২০২০) দুপুরে রাজধানীর পূর্বাচল ক্লাব লিমিটেডে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।

ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন। প্রধান অতিথির কাছ থেকে ‘বইবাজার ডটকম’ এর চেয়ারম্যান দোলা হাসানের পক্ষে  এই পুরস্কারটি গ্রহণ করেন মো: শাহিদুল ইসলাম। ই-ক্যাব এর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে ই-ক্যাবের ১৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, দেশের প্রত্যন্ত অঞ্চল হতে ঘরে বসেই অনলাইনে অর্ডার করে স্বল্প সময়ের মধ্যে গ্রাহকদের কাছে বই পৌঁছে দিয়ে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে দেশী-বিদেশী বইয়ের বিপণন প্রতিষ্ঠান ”বইবাজার ডটকম”।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন