News71.com
 Bangladesh
 10 Nov 20, 12:51 AM
 267           
 0
 10 Nov 20, 12:51 AM

বাবা-মায়ের সম্পত্তিতে হিজড়াদের সমান ভাগ নিশ্চয়তার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী॥

বাবা-মায়ের সম্পত্তিতে হিজড়াদের সমান ভাগ নিশ্চয়তার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী॥

 

 

নিউজ ডেস্কঃ তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া বাবা-মায়ের সম্পত্তি থেকে যেন সমান ভাগ পায়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নেন।সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

 

 

তিনি বলেন  এখন থেকে তৃতীয় লিঙ্গের মানুষরা হিজড়া যেন পিতা-মাতার সম্পত্তি থেকে জমির সমান ভাগ পান সেটি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা দেখব তারা যেন বাবা-মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত না হন।’ প্রধানমন্ত্রী বিষয়টিতে বারবার গুরুত্ব দিয়েছেন। কেউ তৃতীয় লিঙ্গের হলে তিনি কীভাবে জমির ভাগ পাবেন সেটি মুসলিম উত্তরাধিকার আইনে বলা আছে। কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে সেটি বলা নেই, সে বিষয়েই প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, যাতে কেউ বঞ্চিত না হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন