News71.com
 Bangladesh
 10 Nov 20, 12:49 AM
 162           
 0
 10 Nov 20, 12:49 AM

দুর্নীতির মামলায় বিসিসি’র সাবেক মেয়রসহ ৫ জনের কারাদণ্ড॥

দুর্নীতির মামলায় বিসিসি’র সাবেক মেয়রসহ ৫ জনের কারাদণ্ড॥

 

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বরিশালের সিটি করপোরেশনের সাবেক মেয়র (সাবেক পৌর চেয়ারম্যান) আহসান হাবিব কামালসহ পাঁচজনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে সাবেক মেয়র মো. আহসান হাবিব কামাল ও সংশ্লিষ্ট ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।সোমবার (৯ নভেম্বর) বিকেলে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মহসিনুল হক রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অপর চারজন হলেন তৎকালীন পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. ইছাহাক, তৎকালীন সহকারী প্রকৌশলী (সিটি করপোরেশনের বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী) খান মো. নুরুল ইসলাম, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুস ছাত্তার এবং সংশ্লিষ্ট ঠিকাদার মো. জাকির হোসেন।

 

 

 

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৫-৯৬ সালে বরিশাল টিএন্ডটির ভূ-গর্ভস্থ ক্যাবল স্থাপনের সময় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে পৌরসভা কর্তৃপক্ষকে ৪৫ লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু কোনো প্রকার টেন্ডার আহ্বান না করে এবং রাস্তার কাজ না করেই হাই ইয়ং নামে একটি কথিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে চারটি চেকের মাধ্যমে ৩৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন আসামীরা। বাস্তবে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।এ ঘটনায় ২০১০ সালের ১১ অক্টোবর জেলা দুর্নীতি দমন কর্মকর্তা মো. আব্দুল বাসেত বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আব্দুল বাসেত ২০১১ সালের ১৯ জুলাই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন