News71.com
 Bangladesh
 09 Nov 20, 06:54 PM
 233           
 0
 09 Nov 20, 06:54 PM

৯৯৯–এ ফোন আসায় শেষ মুহূর্তে বন্ধ হলো বাল্যবিবাহ॥

৯৯৯–এ ফোন আসায় শেষ মুহূর্তে বন্ধ হলো বাল্যবিবাহ॥

 

 

নিউজ ডেস্কঃ শামিয়ানা টাঙিয়ে অতিথিদের বসার জন্য প্রস্তুত করা হয়েছিল বাড়ির উঠান। আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য রান্না হয়েছিল মাংস, পোলাও। টেবিলে সাজানো ছিল থালা-গ্লাস। অতিথিরাও আসতে শুরু করেছিলেন বিয়েবাড়িতে।এমন মুহূর্তে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দিয়ে এক ব্যক্তি কিশোরীর বিবাহের খবর দেন। সোমবার বেলা পৌনে একটার দিকে বরযাত্রী আসার আগেই বিয়েবাড়িতে উপস্থিত হয়ে আয়োজন বন্ধ করে দেন সিলেটের জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাসসহ পুলিশ সদস্যরা। বিয়ে ঠিক হওয়া ওই কিশোরী জকিগঞ্জের কাজলশার ইউনিয়নের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।এ সময় স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে পরিবারের কাছ থেকে কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দেওয়ার অঙ্গীকারও নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন