News71.com
 Bangladesh
 09 Nov 20, 06:52 PM
 150           
 0
 09 Nov 20, 06:52 PM

করোনা আপডেট॥ গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত ও মৃত্যু দুটিই বেড়েছে

করোনা আপডেট॥ গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত ও মৃত্যু দুটিই বেড়েছে

 

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ সোমবার সকাল আটটা পর্যন্ত নতুন করোনা রোগী শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। এই সময়ে দেশে ১ হাজার ৬৮৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে এখন পর্যন্ত ৪ লাখ ২১ হাজার ৯২১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৯ শতাংশ।গতকাল রোববারের তুলনায় আজ নতুন রোগী শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গতকাল রোগী শনাক্ত হন ১ হাজার ৪৭৪ জন। মারা যান ১৮ জন।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ। আর নারী ৮ জন।

 

 

দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা আসার আগপর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব মেনে চলা।কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন