
নিউজ ডেস্কঃ উন্নয়ন প্রকল্পের কোনও টাকা যাতে উইপোকারা না খায় সেটা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ সোমবার (০৯ নভেম্বর) সকালে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ ছাড়া উন্নয়ন প্রকল্পের সব অর্থ যেন ভোটারদের সুবিধার জন্যই ব্যয় হয় সেটা নিশ্চিত করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান তিনি।তাপস বলেন, সমাজের অবহেলিত গোষ্ঠীর কথা একমাত্র চিন্তা করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সব ধরনের সেবা দিতে বিভাগীয় পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।