
নিউজ ডেস্কঃ ঢাকায় কর্মরত পেশাদার প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর৷ রোববার (০৮ নভেম্বর) ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ তফসিল ঘোষণা করেন৷ একই সঙ্গে খসড়া ভোটার তালিকাও অনুমোদন দেন৷ আগামী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা দেওয়া হবে৷ তফসিল অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র পেশ করতে হবে৷ ১৬ নভেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থী তালিকা দেওয়া হবে৷ ১৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন৷ ২০ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হবে৷ ৩০ নভেম্বর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷ ভোটগ্রহণ হবে ডিআ রইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে৷ করোনা মহামারীর কারণে ভোটের দিন প্রার্থী ও ভোটারদের মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে৷ সে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা করতে প্রার্থীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন৷