News71.com
 Bangladesh
 08 Nov 20, 10:56 PM
 233           
 0
 08 Nov 20, 10:56 PM

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে নিজ হাতে হত্যা করল বাবা॥

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে নিজ হাতে হত্যা করল বাবা॥

নিউজ ডেস্কঃ মাদকাসেবী ছেলের অত্যাচার সইতে না পেরে তাকে ইট ছুড়ে হত্যা করেছেন বাবা। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট পুলিশ ফাঁড়িসংলগ্ন রেল কলোনি বস্তিতে। শহরের গোলাহাট রেল কলোনি বস্তিতে বসবাস করেন মো. ভলু (৬০) নামে এক রিকশাচালক। শনিবার গভীর রাতে ছেলে হত্যার ঘটনাটি ঘটে বলে অভিযোগ উঠেছে।জানা গেছে, গত এক মাস আগে মাদকাসেবী ছেলে মা-বাবাকে ঘর থেকে বের করে দেন। সে থেকে স্ত্রীসহ পাশের উত্তরা আবাসন এলাকায় মেয়ের বাড়িতে থাকেন ভলু। ঘটনার দিন সকালে ভলুর স্ত্রী ছেলে ব্যাটারিচালিত ভ্যানচালক মো. সনুর বাড়িতে গেলে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছেলে সনু তার মা সাম্মাকে (৫৫) পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ খবর কাজ থেকে ফিরে রাতে জানতে পারেন বৃদ্ধ ভলু। তিনি স্ত্রীর অপমানের প্রতিশোধ নিতে ছেলের ওপর ইট ছুড়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই মারা যান সনু।রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে গেলে সনুর বাড়ির উঠানে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পাশে বেশ দূরে বসেছিলেন তার মা। জানতে চাইলে সনুর মা সাম্মা বলেন, মাদকাসক্ত ছেলেকে তার বাবাই মেরেছে। তবে তিনি শাসন করতে চেয়েছিলেন হত্যা করতে চাননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন