
নিউজ ডেস্কঃ মূল বই থেকে ফটোকপি করে নিম্নমানের কাগজে পাইরেটেড হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন ও অসমাপ্ত আত্মজীবনী।রাজধানীর বিভিন্ন স্থানে কম দামে দেদারসে বিক্রি হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অভিযানে উদ্ধার হয় এমন পাইরেটেড বই। নীলক্ষেত থেকে গ্রেফতার ৪ বই বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়েছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন ও অসমাপ্ত আত্মজীবনী। কিন্তু এই বইগুলো ফটোকপি করে কম দামে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রির খবর পায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।এরপর বৃহস্পতিবার রাজধানীর নিউমার্কেট ও নীলক্ষেতে বেশ কয়েকটি বইয়ের দোকানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে বইগুলোর পাইরেটেড কপি উদ্ধার করা হয়। দোকানগুলো মূল প্রকাশনার বই থেকে ফটোকপি করে নিম্নমানের কাগজে এই বই বিক্রি করে আসছিলো।