
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন বুর্জোয়া গণতন্ত্রের ক্লেদ ও নোংরা চেহারা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন।শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দলটির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি শ্রমিকনেতা আবুল বাশারের স্মরণসভায় অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।রাশেদ খান মেনন বলেন, সদ্য মার্কিন নির্বাচনের পর আমাদের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে তাদের আর সবক দেওয়া চলে না। আমেরিকার সাম্প্রতিক নির্বাচন বুর্জোয়া গণতন্ত্রের ক্লেদ ও নোংরা চেহারা প্রকাশ করেছে।আবুল বাশারের সংগ্রামী জীবনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বুর্জোয়া গণতন্ত্রের এই অসারতা সম্পর্কে আবুল বাশার তার জীবদ্দশায় বলেছেন, সমাজতন্ত্রের জন্য তিনি সারাজীবন লড়েছেন। তিনি শ্রমিক শ্রেণিকে তাদের অর্থনৈতিক দাবি-দাওয়া থেকে রাজনৈতিক লড়াইয়ে নিয়ে এসেছেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ও মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের শ্রমিকদের ভূমিকা তার বড় প্রমাণ।