News71.com
 Bangladesh
 07 Nov 20, 04:44 PM
 234           
 0
 07 Nov 20, 04:44 PM

পরিবারের ৪ সদস্যকে হত্যা॥ কানাডায় বাংলাদেশি তরুণের যাবজ্জীবন

পরিবারের ৪ সদস্যকে হত্যা॥ কানাডায় বাংলাদেশি তরুণের যাবজ্জীবন

 

নিউজ ডেস্কঃ কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত মিনহাজ জামানকে (২৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কানাডার একটি আদালত। বাবা-মাসহ পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার দায়ে তার বিরুদ্ধে এই রায় দেয়া হয়।  একই সঙ্গে আগামী ৪০ বছরের জন্য মিনহাজের প্যারোল রহিত করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে কানাডার টরোন্টো সান পত্রিকা।জানা গেছে লিন্ডসে অন্টারিওর একটি কারেকশন সেন্টারে অবস্থানরত মিনহাজকে ভিডিওর মাধ্যমে রায় পড়ে শুনানো হয়। রায় ঘোষণার সময় সে নির্বিকার ছিল এবং কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি।রায় ঘোষণার সময় বিচারক বলেন, ‘নিষ্ঠুর, নৃশংস, ঠাণ্ডা মাথায় এবং অনুভূতিহীন- এসব শব্দ’ সহিংস এই ঘটনার ভয়াবহতা বর্ণনায় যথেষ্ট নয়। গলা কেটে একজন মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো নিষ্ঠুরতম আর কোনো কাজ হতে পারে না। মিনহাজ জামান কয়েক ঘণ্টার ব্যবধানে চার চারবার এই নৃশংসতম কাজটি করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন