
নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের দশম (বিশেষ) অধিবেশন শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আগামীকাল রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অধিবেশন শুরু হবে। আগের তিনটি অধিবেশনের মতো এবারও মহামারি করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশনের কার্যক্রম চলবে।সংসদ সচিবালয়ের দেওয়া তথ্যানুযায়ী, অধিবেশনের প্রথম দিনে অর্থাৎ ৯ নভেম্বর শোক প্রস্তাব ও অধ্যাদেশ উত্থাপন করা হবে। পরদিন ৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু হবে। ওইদিন অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।